• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

২২ বছরের তরুণীকে বিয়ে করলেন ৭০ বছরের হাকিম

dailydhakamail / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা স্কিম-৩ এলাকায় ৭০ বছর বয়সী হাকিম বাবর ও ২২ বছরের এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বয়সের বিশাল ব্যবধানের এই বিয়াকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

বিষয়টি নিয়ে স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটররা ওই দম্পতির বাড়িতে ভিড় জমালে তাদের ব্যক্তিগত জীবন জনসমক্ষে উঠে আসে।

হাকিম বাবর এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের এই বিয়েটি একইসঙ্গে পারিবারিকভাবে এবং প্রেমের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আমরা একে অপরকে পছন্দ করতাম, বিশেষ করে আমার স্ত্রীই প্রথমে প্রেমে পড়েছিলেন। এরপর আমরা নিয়ম মেনে নিকাহ সম্পন্ন করেছি।” পাশে দাঁড়িয়ে তার তরুণী স্ত্রীও একই কথা সমর্থন করেন।

সমালোচকদের উদ্দেশে হাকিম বাবর বলেন, “বয়স কেবল একটি সংখ্যা মাত্র, মানুষের মন তরুণ হওয়া উচিত। আমার স্ত্রী তালাকপ্রাপ্ত ছিলেন। তাকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহর অন্তর্ভুক্ত। আমি সেই পথ অনুসরণ করেছি, এতে ভুলের কিছু নেই।”

তিনি আরও অভিযোগ করেন, যারা সমালোচনা করছেন তাদের অনেকেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। বাবর বলেন, “আমি ব্যভিচার করিনি, তাহলে কেন নেতিবাচক মন্তব্য করা হচ্ছে? যারা আমাদের নিয়ে কথা বলছেন, তারা নিজেরা বিয়ে না করে নারীদের সঙ্গে প্রতারণা ও প্রেমে মজে থাকেন। আমি অনৈতিক কিছু করিনি।”

তার স্ত্রীও একই সুরে বলেন, “যখন কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়, তখন বয়স কোনো বাধা হতে পারে না। প্রকৃত ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা ঠিক নয়।”

এই দম্পতি জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তারা প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com