• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ

dailydhakamail / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:– বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানবাধিকার কর্মীদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় বগুড়া শহরের সানমুন নার্সিং হোমে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের আঞ্চলিক প্রতিনিধি ও বগুড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসীন আলী রাজু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ টুলু।

প্রধান অতিথির বক্তব্যে মহসীন আলী রাজু বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মানবাধিকারকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে কাজ করার মধ্য দিয়েই একটি মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”

সভাপতির বক্তব্যে চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন সব সময় মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবসেবামূলক কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. রায়হান, যুগ্ম সম্পাদক আহসান হাবীব আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন ও আঃ রউফ, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ কাওসার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সানিয়া রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সিকদার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছাঃ নাজমা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান ফাইদুল এবং কার্যনির্বাহী সদস্য মোঃ রবিউল আলম, মোঃ আল মামুন তালুকদার ও মোঃ শাজাহান আলীসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

আলোচনা সভা শেষে সংগঠনের সদস্যদের মাঝে মানবাধিকার আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com