• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

দৈনিক ঢাকা মেইল / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

শাহিনুল ইসলাম লিটনঃ

কুড়িগ্রামের উলিপুরে সাংবাদিকদের সংগঠন উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) সন্ধ্যায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে দীর্ঘদিন ধরে সংগঠনটির কমিটি বিলুপ্ত থাকায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গত ১২ জুন মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা পরিষদের অনুমতি সাপেক্ষে এবং পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ নিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলা বাজার পত্রিকার উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক প্রথম খবরের কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ রুহুল আমিন রুকু, সহ-সভাপতি পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি মো. সাখাওয়াত হোসাইন, সাধারণ সম্পাদক পদে দৈনিক বায়ান্নর আলোর প্রতিনিধি মো. আব্দুল মান্নান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন দিনের প্রতিনিধি শাহিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আই ওয়ান টিভির উলিপুর প্রতিনিধি আবু রায়হান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাসিক যায় যায় বেলার প্রতিনিধি মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ সংযোগের প্রতিনিধি ওবায়দুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে প্রথম টিভির প্রতিনিধি মো. লিটন হাসান, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট খাইরুল আলম, প্রচার সম্পাদক পদে দৈনিক আজকের খবরের প্রতিনিধি ওবায়দুল্লাহ সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রভাতীর প্রতিনিধি লতিফুল রহমান নয়ন ফারাজী, কোষাধ্যক্ষ পদে দৈনিক ঢাকা রিপোর্টের প্রতিনিধি শ্রী প্রতীক কুমার এবং ক্রীড়া সম্পাদক পদে দৈনিক আমাদের পত্রিকার প্রতিনিধি ফজলুল হক রাজু নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি স্বপন কুমার সাহা, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাইনুল ইসলাম এবং তালাশ টিভির প্রতিনিধি আল মামুন।

সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক অর্জনের প্রতিনিধি আল ইমরান, ই-নিউজ ডটকম বিডির প্রতিনিধি মোস্তফা কামাল, ঢাকার সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলম, দৈনিক আলোকিত নিউজের প্রতিনিধি হাসিবুর রহমান, দৈনিক পক্ষীক দৃষ্টির অন্তরালের প্রতিনিধি আরিফুল হাসান এবং দৈনিক বায়ান্নর আলোর স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রুজেল।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত কমিটির সদস্যরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় পরিচালনা পরিষদের পক্ষ থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক সাখাওয়াত হোসাইন বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উলিপুর রিপোর্টার্স ইউনিটি আরও গতিশীল, শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদী।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com