• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

dailydhakamail / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–

সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের ফিল্ড সুপারভাইজার (মউশিক প্রকল্প, রায়গঞ্জ) মো. শাহীন সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় তাঁর অনন্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও ইসলামের শান্তি ও কল্যাণের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মহান আদর্শে আলোকিত হোক আমাদের ব্যক্তিজীবন ও সমাজ। প্রতিষ্ঠিত হোক শান্তি, মানবিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন—এ প্রত্যাশাই ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com