• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, পালিয়ে গেল মাদক ব্যবসায়ীরা

নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম মো. ফরিদুল হক।

dailydhakamail / ৩০ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"square_fit":2,"transform":3},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :–

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল নিশ্চিন্তপুর ইউনিয়নে অবস্থিত নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অগ্রণী ব্যাংকের এজিএম এবং বর্তমানে এপেক্স ক্লাব অব বরেন্দ্র সিরাজগঞ্জের আইপিপি মো. ফরিদুল হক।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যানের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসানের স্বাক্ষরিত গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মো. ফরিদুল হককে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফিরোজ রহমান। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত সদস্য রয়েছেন এবং পদাধিকারবলে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নিশ্চিন্তপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মো. ফরিদুল হক নির্বাচিত হওয়ায় গত বুধবার (২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ) সিরাজগঞ্জ জেলা শহরের এস.এস. রোডস্থ ডাব্লিউএফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বরেন্দ্র সিরাজগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট এপে. ফুলাদ হায়দার খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ডেন্টিস্ট মজনু মোল্লা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আনোয়ার হোসেন, সেক্রেটারি অ্যান্ড ডিএনএ এপে. নাজমুল হুসাইনসহ বোর্ড ও ফ্লোর মেম্বারগণ এবং অন্যান্যরা এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে মো. ফরিদুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com