• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

দৈনিক ঢাকা মেইল / ১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,
আখতারুজ্জামান আসিফ   ঢাকা:
বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা এম এন শাওন সাদেকীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আয়োজিত এ মানববন্ধনে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খানের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সিনেট সদস্য কাজী মনিরুজ্জামান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ হারুন সোহেল, সাম্যবাদী দলের সভাপতি কমরেড সায়িদ আহমেদ, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক এবং এনডিপির মহাসচিব জামিল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মানববন্ধনে বক্তারা এম এন শাওন সাদেকীর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। তারা রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com