• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম

অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি

dailydhakamail / ১২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:–

বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চরখী গ্রামের থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের চিকিৎসার খোঁজখবর নিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন বগুড়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। তাঁর পক্ষ থেকে তাজেলের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে অসুস্থ তাজেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে ছুটে যান বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন এবং বগুড়া জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক ও ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সোহেলী।

এ সময় তাঁরা তাজেলের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পক্ষ থেকে তাজেলের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামিউল ইসলাম স্বপ্ন, ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি শিল্পী, কাজল রেখা, রুপা, চৈতী, রোজিনাসহ মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অসুস্থ তাজেলের পাশে দাঁড়িয়ে তাঁর চিকিৎসার খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা প্রদানকে মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। থ্যালাসেমিয়ার মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও জীবনযাপনের ক্ষেত্রে তাঁদের পরিবারকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়।

এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট মহলের সহযোগিতা রোগী ও তাঁর পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com