• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

admin / ২৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি সাবেক গর্ভনর আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘সরকারকে ধন্যবাদ। নতুন দায়িত্ব, কিছুটা চ্যালেঞ্জিংও বটে। তবে সবাইকে নিয়েই আমি নিষ্ঠার সাথে কাজ করব।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স ৭২ বছর আট মাস। ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োগ পেতে পারেন না। ফলে তাকে নিয়োগ দিতে সরকারকে ওই অর্ডার সংশোধন করতে হয়েছে। সেখানে তুলে দেয়া হয়েছে গভর্নর পদে নিয়োগের বয়সসীমা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার রাতে আহসান মনসুরকে নিয়োগ দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে, ২০২০ সালের জুলাই মাসে সাবেক গভর্নর ফজলে কবিরকে দ্বিতীয় দফায় নিয়োগ দেয়ার জন্য প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক আইন সংশোধন করা হয়েছিল। আহসান এইচ মনসুর কর্মজীবনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেন। পরে ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ড. মনসুর প্রাথমিকভাবে ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন করের সফল প্রবর্তনের সাথে জড়িত ছিলেন। আইএমএফ থেকে অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ পলিসি রিসার্চ ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com