• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বৃষ্টি হলেই সাতক্ষীরা পৌর এলাকায় কাটিয়া বায়তুন নুর জামে মসজিদের রাস্তায় জমে হাঁটু পানি

বার্তা সম্পাদক / ৩১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় দুদিনের টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তায় জমে যায় হাঁটু পানি।

সাতক্ষীরা পৌরসভাটি নামে মাত্র প্রথম শ্রেণীর।
বাজেট আসলেও কাজ হয়না বললেও চলে।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছোট ব্যবসায়ীরা।

বুধবার (১৮ জুন) সকাল থেকে থেমে থেমে জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের কারণে পানি জমে রাস্তাঘাট ও বাজারে চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সদর উপজেলা, কাটিয়া, মুনজিতপুর, বাঁকাল, কামাল নগর, বদ্দিপুর, তালা ও কলারোয়ার কিছু অংশে বাসাবাড়ির সামনে রাস্তায় হাঁটুসমান পানি জমে গেছে। কোথাও কোথাও ড্রেন উপচে পানি রাস্তায় উঠে এসেছে।

সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্য কাটিয়া এলাকার বায়তুন নুর জামে মসজিদের সামনের রোডে প্রায় ১ ফুট পানি জমে গেছে, নামাজে আসা মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ এলাকার ড্রেনগুলো রাস্তার তুলনায় উঁচু হয়ে গিয়েছে?

এলাকাবাসী জানান, বাসার সামনে রাস্তায় হাঁটুপানি। বাড়ি থেকে বের হতে পারছি না। বৃষ্টির পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। দুই দিনের বৃষ্টিতে এই অবস্থা।

একজন ইজিবাইক চালক জানালেন, রাস্তা পানিতে তলিয়ে গেছে, যার ফলে গাড়ি নিয়ে বের হতে পারছি না। বের হলেও ভাড়া নেই, লোকজন ঘরেই বসে আছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন বৃষ্টি থাকতে পারে, ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। একদিকে কাজ নেই, অন্যদিকে বাড়ির সামনেই জমে থাকা পানি চলাচলও দারুন দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com