• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন এর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ৩০৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫

আজহারুল ইসলাম সাদী: দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দিন এর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকালে সাতক্ষরা শহরের ম্যানগ্রভ সভাঘরে, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রিস, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল ৭১ টিভির বরুণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ডাঃ মহিদার রহমান, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর আব্দুস সামাদ, চ্যানেল ডিবিসি’র এম বেলাল হুসাইন, সাংবাদিক আব্দুল মোমিন, জিএম আমিনুল হক, হাবিবুল হাসান, জেলা গণফোরামের সভাপতি আলী নূর খাঁন বাবুল প্রমুখ।

উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, ইদ্রিস আলী, আব্দুর রহমান, সেলিম হোসেন, হাসান গফুর, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, জাকির হোসেন, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্যায়ভাবে যেসব সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরো বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাঁদের মধ্যে স ম আলাউদ্দীন ছিলেন প্রথম হত্যার শিকার। ১৯৯৬ সালের ১৯জুন তাঁকে নিজের পত্রিকা অফিসে কাটা রাইফেলের গুলিতে হত্যা করেছিল সাতক্ষীরার চিহ্নিত কুচক্রীমহল। স ম আলাউদ্দীনকে হত্যার পর খুনিচক্র থেমে থাকেনি। তাঁর পরিবারকে হুমকি দিয়ে নির্যাতন করে চলেছে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, স ম আলাউদ্দীনের হত্যার পর একে একে খুন হয়েছেন যশোরের শামসুর রহমান কেবল, দৈনিক রানার সম্পাদক মুকুল, খুলনার হুমায়ুন কবির বালু, মানিক সাহা, হারুণ অর রশিদ খোকন, বেলাল হোসেন, নহর আলী, সাতক্ষীরার চঞ্চল সিংহসহ অনেকে।
অজ্ঞাত কারণে আজ ও হত্যার স্বীকার সাংবাদিকদের বিচার হয়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com