• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে আ.লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা গ্রেপ্তার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫

এরশাদুল হক নুরী, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম, সোনাহাট ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৩) এবং আন্ধারীঝাড় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ জুন) রাতে পৃথক অভিযানে মাহবুব আলমকে চর-ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে, রঞ্জু মিয়াকে সোনাহাট বাজার এলাকা থেকে এবং হানিফকে আন্ধারীঝাড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সম্প্রতি এলাকায় বিভিন্ন নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার (২৯ জুন) সকালে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।



এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com