• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

কুড়িগ্রামে জুলাই আন্দোলনের বিপ্লবীদের আগমন উপলক্ষে এনসিপির প্রেস ব্রিফিং

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আসাদুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি।।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সফর উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) জেলা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ। লিখিত বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি শুরু হয়েছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।

আগামীকাল (২ জুলাই) সকাল ১১টায় কুড়িগ্রামে কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে পদযাত্রা শুরু হয়ে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পথসভায় পরিণত হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

প্রায় ২০ হাজার সদস্যের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পদযাত্রা শেষে নেতারা ফুলবাড়ীতে আরেকটি পথসভায় অংশ নিয়ে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করবেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম এবং ট্রাফিক বিভাগের সহযোগিতা কামনা করা হয়।

মুকুল মিয়া বলেন, “এই পদযাত্রা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনের পথে যুগান্তকারী ভূমিকা রাখবে।”

এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতৃবৃন্দ মাহামুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, আসাদুজ্জামান, তাজুল ইসলাম, লিটু সরকার, শামীম রানা, রাজু আহমেদ রাজ্জাক, ইয়াকুব আলী আইয়ুব প্রমুখ।



এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com