• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

ঠাকুরগাঁওয়ে সংবাদ সংগ্রহের জেরে সাংবাদিকের উপর বর্বর হামলা

dailydhakamail / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

আব্দুন নুর আজাদ, বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ- ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় সাংবাদিক মুনসুর আলীর উপর বর্বর ও পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামে। সাংবাদিক মুনসুর আলী জানান, ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করতে যান। এরপর থেকেই তিনি নানা হুমকি ও চাপে পড়েন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জেরে স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী ব্যক্তি মো. কালাম ও তার পিতা আবুল হোসেন গং সহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল পূর্বপরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তারা মুনসুর আলীর ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি মারাত্মক শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।

বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই বর্বর ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা একযোগে এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সাংবাদিক মুনসুর আলী জানিয়েছেন, তিনি ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com