• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে; নাহিদ ইসলাম

dailydhakamail / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধিঃ- জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দিনাজপুরের অনেক সমস্যার কথা বলা হয়েছে। কিন্তু তার বাস্তবায় হয়নি। সিটি করর্পোরেশনের কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। আমি যে রাস্তায় পদযাত্রা করলাম, এমন একটি রাস্তা, যে রাস্তায় বারবার পড়ে যেতে হয়েছে। এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপুর্ণ একটা শহর এমন হতে পারে এটা অকল্পনীয়। আমরা পুরনো রাজনীতিবিদদের মত আশ্বাস দিয়ে যাবনা। আমরা ২৪ এর গণঅভ্যুত্থানে সফল হয়েছি এবারও আমরা সফল হব ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হচ্ছে,বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র হলে নাকি সাংবিধানিক ভিক্তি থাকবেনা। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা, তাদের স্বীকৃতি, যারা আহত হয়েছে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে,বাংলাদেশের নতুন সংবিধানে। জাতীয় নাগরিক পাটি আগামী ৩রা আগষ্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সংগ্রহের দাবীতে গত বছরের মত বিশাল জমায়েত হবে এবং আমাদের প্রাপ্য অধিকার অর্ন্তবর্তী সরকারের কাছে বুঝে নেব। আগামীর বাংলাদেশ তরুণদের হাতেই হবে, জাতীয় নাগরীক পাটির হাতেই হবে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর ইনষ্টিটিউট মাঠে পথযাত্রা শেষে পথ সভায় জাতীয় নাগরিক পাটি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন,জুলাই গণঅভ্যুত্থানের এক বছর হতে যাচ্ছে। এক বছরে আমাদের স্বপ্ন ছিল অনেক। আশা ছিল অনেক, আমরা বলেছিলাম দেশ পরিবর্তিত হবে, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, দিনাজপুরের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুরণ হবে। দুঃখের বিষয় সে স্বপ্ন পুরণ হয়নাই। বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য নতুন রাষ্টের জন্য নতুন দেশের জন্য, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য নয়। আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি।
তিনি বলেন, দিনাজপুরের মাটি ইতিহাসের স্বাক্ষী। বৃটিশ আমলের নীল বিদ্রোহ থেকে ২৪ এর গণ গণঅভ্যুত্থান। সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দিনাজপুর খাদ্য শস্যের জন্য দিনাজপুর অন্যতম গুরুত্বপুর্ণ। বাংলাদেশে উত্তরবঙ্গের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক রাজধানী। যে কৃষক ধান উৎপাদন করে সেই কৃষক ধানের ন্যায্য মুল্য পায়না। ব্যবসাযীদের সিন্ডিকেট ও মধ্যসত্বভোগীদের জন্য কৃষক ধানের মুল্য পায়না। দুর্নীতির কৃষক তাদের ন্যায্যমূল পায়না , অধিকার থেকে বঞ্চিত হয়। যেই দিনাজপুরের মানুষ সারা দেশের মানুষকে খাওয়ানোর সক্ষমতা রাখে, সেই দিনাজপুরের কৃষকেরা তাদের নিজেদের ছাওয়ালদের(সন্তানদের) খাওয়াতে পারেনা। আমরা এই বাংলাদেশ চাইনা, যে দিনাজপুর উৎপাদন করবে ঢাকা ভোগ করবে, এই বৈষম্যের দেশ আমরা চাইনা। আমরা চাই যেখানে উৎপাদন হবে সেখানে সুসম বন্টন হবে। অর্থনৈতিক বৈষম্য বাংলাদেশ থেকে চিরতরে বিদায় তরতে চাই।
পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সম্বনয়ক সারজিম আলম বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশী ক্ষমতা সম্পন্ন প্রধানমন্ত্রী হয়েছিলেন মেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা আর এরকম ক্শমতা দেখতে চাইনা।
বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, এনসিপির কেন্দ্রীয় নেতা তাসনীম জারা,হান্নান মাসউদ আব্দুল্লাহ,ডাঃ আহাদ উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com