• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই

মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ মাকসুদুর রহমান শাকিল
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। শনিবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্তের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান জননেতা মঞ্জুরুল ইসলাম মুসা। তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,
“রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।”

রথ টানা, পূজা-অর্চনা ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার এসআই যতীন্দ্র সঙ্গীয় ফোর্সসহ। তিনি বলেন,
“অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, এজন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বাম্মনগণের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা পূজা পরিচালনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
“মাদারগঞ্জে এমন শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। সকলে মিলে রথ টেনে, ভক্তিগীতি গেয়ে ও প্রার্থনায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com