• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

রায়গঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারীদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা – ফরিদা আখতার

dailydhakamail / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন – সরকার পোল্ট্রি খাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক খামারীদের ক্ষমতায়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস-মুরগী  পালনের আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে।

রোববার (৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক খামারীদের নিয়ে অনুষ্ঠিত এই উঠােন বৈঠকে প্রধান অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বক্তব্যে রাখেন,  এসময়ে তিনি তার বক্তব্যে  আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও ঋণ সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নারী খামারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উঠান বৈঠকে খামারীরা ভ্যাকসিন, খাওয়ানোর নিয়ম, বাজারজাতকরণ এবং হাঁস-মুরগীর রোগব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপদেষ্টা খামারীদের ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

উক্ত উঠোন বৈঠকটি ইউটিসি উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ খামারীরা হাঁস-মুরগী পালন সংক্রান্ত নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের পরামর্শ দেন। 

এ সময়ে বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের  মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ জসীম উদ্দীন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রব্বানী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) বেগম শামসুন্নাহার আহমদ, রাজশাহী বিভাগের বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারী, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি মিঃ শি, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এসএ এরিখ ব্রুম, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে,এম, আনোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, 

রায়গঞ্জ  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, ভেটেনারী সার্জন ডাঃ মোঃ শামীম হোসেন  প্রমুখ সহ পোল্টি খামারীরা, এলাকার নারী-পুরুষদের অনেকে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com