• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার পিকআপ ভ্যান জব্দ , গ্রেপ্তার ২ নীলফামারীতে ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিট রাজিব আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনভর নানা কর্মসূচি বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুলের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চরভদ্রাসনে ঈদে মিলাদুন্নবীতে অধিকাংশ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন হয়নি মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ বোয়ালমারীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে সরকারি জায়গার গাছ কেটে বিক্রির অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলি ও ৫ হাজার ইয়াবা উদ্ধার সাগর-পাহাড়ের হাতছানি, পর্যটনের নতুন সম্ভাবনায় টেকনাফ নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা টেকনাফে রোহিঙ্গা গণহত্যা ও নিপীড়ন দিবসে সমাবেশ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

পাঁচবিবিতে রুমার হাঁস পালনে সফলতা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
রুমা খাতুন অজো পাড়ায় বসবাস করা অর্ধশিক্ষিত একজন গৃহিণী। সংসারের সকল কিছু সামলানের পাশাপাশি সংসারের আয় উন্নতির লক্ষ্যে অন্যের দেখে হাঁস পালন শুরু করেন। ১’হাজার হাঁসের বাচ্চা দিয়ে শুরু করে প্রথমেই বাজিমাত করেন কঠোর পরিশ্রমী সফল নারী উদ্যোক্তা রুমা। রুমা খাতুন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের সফল নারী উদ্যোক্তার স্বামী সিরাজুল ইসলাম একজন কৃষক। সিরাজুল-রুমা দম্পতির ঘরে ৩ পুত্র সন্তান আছে। রুমা বলেন, হাঁসগুলো লালন-পালনে মাঝে-মধ্যে ছেলেরা সহ আমার স্বামীও সহযোগিতা করেন। প্রতি পিস হাঁসের বাচ্চা ৩২ টাকা দামে মোট ১’হাজার পিচ দিয়ে লালন পালন শুরু করি। ২০ দিন বয়স পর্যন্ত বাজারের ফিড কিনে বাচ্চাগুলোকে খাওয়াই এরপর ইরি ধান কাটার পর খোলা মাঠে ২’মাস পালন শেষে বিক্রয় করেছি। মাঠে বাচ্চাগুলোকে লালন পালনের সুযোগ পাওয়ায় বাজারের অতিরিক্ত খাবার খাওয়াতে হয়নি। ফলে খরচ কম হওয়ায় লাভ ভালো হয়েছে। তবে সর্দি জরে প্রায় দেড়শ বাচ্চা মারা যায়। খরচ বাদে ২’ মাসে বিক্রয় করে প্রায় ৮০ হাজার টাকা লাভ করেছি বলে জানান রুমা। আগামীতে ৪-৫ হাজার হাঁসের বাচ্চা পালন করব বলেও জানান তিনি।

পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী বলেন, খামারিদের পাশাপাশি অনেক মহিলা নিজ বাড়িতে হাঁস-মুরগি পালন করে আসছে। ইরি ধান কাটার পর ওই জমিতে হাঁস পালনে তুলনামূলক কম খরচ হয় লাভ বেশি হয়। আমরা প্রাণিসম্পদ অফিস থেকে খামারিদের সকল প্রকার সহযোগিতা করে আসছি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com