• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভারে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের ইফতার বিতরণ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত। কৃত্রিম সংকটের আশঙ্কায় সাতক্ষীরার পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার হিড়িক স্বামীর পুরুষাঙ্গ কেটে ভোররাতে ‘পালালেন’ স্ত্রী হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী। জামালপুরের পুলিশ সুপার পদে নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন। ভেদরগঞ্জে অবৈধ ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদনকারী কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শেরপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোল্লাহাটে মানহীন ও অবৈধ সার–কীটনাশকের ছড়াছড়ি: মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিপন্ন সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, ৪ যুবদল নেতা বহিস্কার পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ তারাবি নামাজ চলাকালে পরকীয়ার অভিযোগে যুবক আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য আগামী ৩ মার্চ ২০২৬ নদীবাংলার কবি রিপন শানের ৫১তম জন্মবার্ষিকী মোকামতলায় মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ, সরিষাক্ষেত থেকে নাতনির বিবস্ত্র লাশ উদ্ধার।

নরসিংদীর পলাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরকে ডাকাতি মামলায় গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ জুলাই, ২০২৫

আবু নাঈম রিপন: স্টাফ রিপোর্টার :
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এসআই মনির হোসেনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সম্প্রতি কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি ও লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার (মামলা নম্বর: ৪/৭/২৫) প্রধান আসামি হিসেবে তাকে ৬ইং শুক্রবার রাতে নরসিংদী শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআই মনিরকে গ্রেফতার করেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।এজাহার সূত্রে জানা গেছে, কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রলারে করে সশস্ত্র দুর্বৃত্তরা প্রবেশ করে ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালায়। এসময় কর্মরত ৭ শ্রমিক আহত হন এবং ল্যাপটপ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নেয় । তদন্তে উঠে আসে, এই ঘটনায় এসআই মনির সরাসরি নেতৃত্ব দিয়েছেন এবং হামলার পেছনে তার পরিকল্পনা ও মদদ রয়েছে।এছাড়াও, মনিরের বিরুদ্ধে পূর্বে ওয়ারেন্ট ভুক্ত আরও একটি মামলা রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ রয়েছে বলেও জানা গেছে।পলাশ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা তাকে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরিতে ডাকাতি মামলায় গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
একসময় রাজনীতির মাধ্যমে পরিচিত হয়ে ওঠা এসআই মনিরের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে গ্রেফতারকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা হিসেবে মনে করছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com