• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

যশোর সদরে নদীতে গোসল করতে যাওয়া শিশু জিহাদের মরদেহ উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

কল্পনা খাতুন বিশেষ প্রতিনিধি

যশোর সদরের নুরপুর গ্রামে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র জিহাদ (১০) এর মরদেহ উদ্ধার হয়েছে ।
রোববার (১৩জুলাই) সকালে ডুবুরি দলের দ্বিতীয় দফা অভিযানে এই মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের ইনচার্জ খন্দকার মিরাজুল ইসলাম।

শনিবার দুপুরে যশোর সদরের সানতলা গ্রামের উজির আলীর শিশু পুত্র জিহাদ হোসেন (১০)।
ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বন্ধুরা মিলে ব্রিজ হতে লাফ দেওয়া শুরু করে । এসময় সবাই উঠলেও জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোজাখুজি শুরু করে। বহু খোঁজাখুজির পরও জিহাদের কোন সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খুলনায় তাদের উন্নত উদ্ধারকারী টিমের সাথে যোগাযোগ করেন। খুলনা থেকে টিম এসে বিকাল ৫ টার পর উদ্ধার অভিযান শুরু করে। এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সাড়ে সাতটার সময় উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রোববার সকালে ডুবুরি দল দ্বিতীয় অভিযান শুরু করে। সকাল ৯ টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে উদ্ধারকারীরা।খবর পেয়ে শত শত নারী পুরুষ ভিড় জমায় ।

যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, গতকাল অন্ধকার হয়ে যাওয়ায় আমরা উদ্ধার অভিযান শেষ করি।
আজ রোববার সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করার কিছু সময় পর আমাদের টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com