• বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।

dailydhakamail / ১৪৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানের সময় চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

রবিবার (১৩ জুলাই) ভোররাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কলাকান্তপুর (কোলা) গ্রামে আসামিদের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন:-
১. বাসনা রানী, স্বামী: উজ্জ্বল কুমার দাস
২. উজ্জ্বল কুমার দাস, পিতা: গনেস কুমার দাস
৩. বিমলা, স্বামী: গনেস কুমার দাস
৪. জগেস, পিতা: নরেন দাস
সকলের ঠিকানা: কলাকান্তপুর (কোলা), থানাঃ গুরুদাসপুর, জেলাঃ নাটোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের নাটোর জেলার গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীকে তথ্য দিন – চাঁদাবাজ, দখলবাজ, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সক্রিয় অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com