• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযান: বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ১

dailydhakamail / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), ব্যুরো চিফ, খুলনা:- খুলনার একটি আবাসিক হোটেলে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৪৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গত রবিবার (১৩ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন জেড.এন. প্যালেস আবাসিক হোটেলে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবাসহ একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com