• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

কুড়িগ্রামে ট্রাকচাপায় নিহত-২

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আসাদুজ্জামান, কুড়িগ্রাম :

‎কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

‎রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, অটোরিকশা চালক বাহার উদ্দিন বানু (৩০) এবং যাত্রী আতিকা খাতুন (১৫)। বাহার উদ্দিন ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা এবং আতিকা রায়গঞ্জ এলাকার বাসিন্দা। জানা গেছে, আতিকা তার পরিবারের সঙ্গে সোনাহাট স্থলবন্দরে ঘুরতে এসেছিলেন।

আহতরা তিন ব্যক্তির নাম আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা। তাঁরা সবাই একই অটোরিকশায় ছিলেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি সোনাহাটগামী ড্রাম ট্রাক ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক বাহার উদ্দিন মারা যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কিশোরী আতিকার মৃত্যু হয়।

‎ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

‎ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com