• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

দেবহাটায় তিন সন্তান ফিরে পেতে যুবলীগ নেতার বিরুদ্ধে স্ত্রী সুমনার আদালতে মামলা

বার্তা সম্পাদক / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, স্টাফ রিপোটার

দেবহাটার পাঁচপোতায় আটকে রাখা তিন শিশু সন্তানকে ফিরে পেতে রাজীব হোসেন (৩৬) নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্ত্রী সুমনা আক্তার কলি।

বর্তমানে রাজীব তার ছোট স্ত্রীকে নিয়ে এলাকার বাহিরে কোন এক জায়গায় চুরি করে ভিকটিম শিশু কন্যা ও শিশু পুত্র ২ জনকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বেআইনি ভাবে ৩ সন্তানকে আটকে রেখেছে।

সন্তান ৩টি তাদের পিতা রাজীবের হলেও বয়স হিসেবে তাদের মায়ের কাছে থাকার কথা। নেতা রাজীব হোসেন উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের ছেলে।

বুধবার (৯ জুলাই) সাতক্ষীরার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে যুবলীগ নেতা রাজীবের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার প্রথম স্ত্রী সুমনা আক্তার কলি।

মামলাটিতে অপর দুই সতীন, শ্বাশুড়ি, ননদ ও দেবরসহ মোট ৯ জনকে আসামী করা হয়েছে। মামলার আবেদনে সুমনা আক্তার কলি বলেছেন, ১৩ বছর আগে পারিবারিকভাবে রাজীবের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তান, ফতেমা -১০ বছর, ও দুটি পুত্র সন্তান, আজিম- ৬ বছর ৩ মাস, আলীফ- ৩ বছর, ২ মাস। বিয়ের পর কয়েক বছর তারা ভালোভাবে সংসার করলেও পরবর্তীতে রাজীবের বেপরোয়া জীবন যাপন, পরকীয়া, একাধিক বিয়ে এমনকি পরীকায়ার সূত্র ধরে ধর্ষণের মতো ঘটনাও ঘটাতে থাকে রাজীব। এসব নিয়ে বাধা দিতে গেলে বিভিন্ন সময়ে তার ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো। গত ২৮ জুন মিথ্যা অপবাদে স্ত্রী সুমনা আক্তার কলিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় রাজীব ও তার বাড়ির লোকজন। সেসময় তার তিন শিশু সন্তানকে রাজীবের বাড়িতে আটকে রাখা হয়। পরদিন সকালে সুমনা আক্তার কলি তার বাচ্চাদের আনতে গেলে তাকে ফের মারধরসহ খুন-জখমের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়। এনিয়ে স্থানীয়ভাবে কোন সহায়তা না পেয়ে ন্যায় বিচার ও সন্তান ফিরে পাওয়ার আশায় সুমনা আক্তার কলি অবশেষে তার স্বামী যুবলীগ নেতা রাজীবের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ আইনের ১০০ ধারায় বিধান মতে প্রতিকার চেয়ে বিঞ্জ আদালতে মামলাটি দায়ের করেছেন। তথ্য সংগ্রহ করতে সহায়তা করেন বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক ডাঃ মোহাম্মদ অহিদুজ্জান। বিষয় টি নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com