• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

বদলগাছীতে ৩টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; আম বোঝাই ট্রাক উল্টে পড়লো খাদে

বার্তা সম্পাদক / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বুলবুল আহমেদ বুলু
বদলগাছী নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে ৫লাখ টাকার আম বোঝাই ট্রাকের সাথে খালি ২টি ট্রাকের সংঘর্ষ হয়ে আম বোঝাই ট্রাক উল্টে পড়ছে রাস্তার পাশে খাদে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন ব্যক্তি।

দুর্ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর শিমুলিয়া নামক স্থানে। আহতরা হলেন, ঢাকা মাজার রোড, গাবতলী, মিরপুর গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল কাশেম(৩৫), ঢাকা শিবচর মাদারীপুর গ্রামের নুর ইসলামের ছেলে আজিজুল হক(৩০), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ এলাকার মৃত. কফিল উদ্দিনের ছেলে মইনুদ্দিন (৫৬)।

স্থানীয় ও থানা সূত্রে জানাযায়, সোমবার ১৪ই জুলাই ৭ টার দিকে বদলগাছী আক্কেলপুর সড়কের আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর শিমুলিয়া নামক স্থানে সাপাহার থেকে ছেড়ে আসা বগুড়াগামী আম বোঝাই একটি ট্রাক যাহার নম্বর ঢাকা মেট্রো -ট ১২ -৩০০১ এবং বগুড়া থেকে ছেড়ে আসা সাপাহারগামী একটি খালি ট্রাক যাহার নাম্বার ঢাকা মেট্রো- ট ২০-৯৪৯০ আম বোঝাই ট্রাকটিকে প্রথমে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাড়ির প্রাচীরে ধাক্কা লাগলে বাড়ির প্রাচীরের কিছু অংশ ভেঙে যায়। পিছন থেকে আসা ঢাকা মেট্রো- ন ১৯-৬৬০৪ আরেকটি খালি ট্রাক এসে আম বোঝাই ঐ গাড়িতে দ্বিতীয়বার ধাক্কা দিলে ৫লাখ টাকার আম বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে গিয়ে উল্টে পড়ে যায়। এতে ৫লাখ টাকার আম পানিতে ডুবে যায়। সাথেসাথে স্থানীয়রা এসে ঘটনাস্থল থেকে হেল্পার সহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশেপাশের লোকজন সহ ঐ রাস্তায় চলাচলকারী লোকজন ভিড় জমায়।

সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং যান চলাচল স্বাভাবিক করে।। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে।
ট্রাকের দুর্ঘটনার খবর শুনে সাপাহারের আম ব্যবসায়ীরা ঘটনা স্থলে এসে কান্নায় ভেঙে পড়ে এবং তারা জানান ৫লাখ টাকারও বেশি আম নিয়ে ট্রাকটি যাচ্ছিলো।

বদলগাছী থানা ভারপ্রাপ্তা কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ও তাদের চিকিৎসা চলছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বুলবুল আহমেদ বুলু


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com