• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

যশোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার জঙ্গলবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নবীরুজ্জামান এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক মোঃ নবীরুজ্জামান পত্র শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবত তার নির্দেশে পরীক্ষার ফি ৫০/টাকা,ভর্তি ফি ২০/টাকা এবং প্রত্যয়নপত্র বাবদ ১০০/ টাকা থেকে শুরু করে এর অধিক টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধান শিক্ষক সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরীক্ষার ফি, ভর্তি ফি প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কৌশলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে আসছেন দীর্ঘদিন যাবত এ যেন দেখার কেউ নেই। শুধু তাই নয় গত বৃহস্পতিবার জানতে পাওয়া যায় যে সহকারী শিক্ষা অফিসারের নির্দেশে জঙ্গলবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরাতন বই বিক্রি করার সিদ্ধান্ত নেন। এই বিষয়টি বিডি মেঘনা নিউজের সাংবাদিক এর কাছে তথ্য আসে যে ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরাতন বই রবিবারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে যশোর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার অমিত কুমার বিশ্বাসকে ফোনে প্রশ্ন করলে তিনি বলেন আমাকে বৃহস্পতিবার প্রধান শিক্ষক ফোনে পুরাতন বই এর বিষয় বলেছিলেন পরে সে এই পুরাতন বই কি করেছেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিষয়টা জানার চেষ্টা করছি। আজ মঙ্গলবার (১৫জুলাই) বিকালে প্রধান শিক্ষকের সাথে ফোনে কথা বলা হয় তাঁকে প্রশ্ন করা হয় সে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে পরীক্ষার ফি, ভর্তি ফি, এবং প্রত্যয়ন পত্রের জন্য ছাত্র-ছাত্রীদের কাছ থেকে যে টাকা নিয়েছেন তা সঠিক কিনা জানতে চাইলে তিনি স্বীকার করেন সে বিভিন্ন পরীক্ষার সময় পরীক্ষা ফি বাবদ টাকা নিয়েছেন। স্টোর রুমের ভিতরে বেশ কিছু বস্তায় পুরনো বই সংরক্ষিত করে রেখেছিলেন সেই বই স্কুল থেকে রবিবারে সরিয়ে ফেলার চেষ্টা করেন পরে সাংবাদিকদের কাছে ফোন আসলে সাথে সাথে সহকারী শিক্ষা অফিসারকে জানানো হয়। সরকারী শিক্ষা অফিসার অমিত কুমার বিশ্বাস, পরে প্রধান শিক্ষককে ফোন দিয়ে বয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে অনেক পুরনো বই পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণের কথা বলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com