• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে সুদের ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার

নীলফামারীর ডোমার উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে একজন সুদের ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাতে উপজেলার মৌজাপাঙ্গা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী। অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করে ডোমার থানা পুলিশ।

আটক শাহজাহান মিয়া ওই এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও চেক নিয়ে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। পরবর্তীতে সময়মতো ঋণ পরিশোধ করতে না পারলে তিনি দেনাদারদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

স্থানীয়দের অভিযোগ, তার সুদের ব্যবসার কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এমনকি কয়েক মাস আগে ঋণের চাপে একজন আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন,

“শাহজাহান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে উচ্চ সুদে টাকা দিয়ে আসছিলেন। তিনি মানুষকে ফাঁকা স্ট্যাম্প ও চেকে সই করিয়ে নিতেন। এ কারণে অনেক পরিবার পথে বসেছে। সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com