• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

শহীদ জিয়া পরিবারের প্রতি কটুক্তি ও পল্টন হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

দূর্গাপুর থানা প্রতিনিধি : মো: মোমিন

রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের প্রতি কটুক্তি ও অবমাননা এবং রাজধানীর পল্টনে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

রবিবার বিকেল ৫টায় নগরীর বাটার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি সৈকত হাজী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের তিনবারের সফল কাউন্সিলর ও রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু বলেন, শহীদ জিয়ার পরিবারের প্রতি কটুক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, “নতুন একটি দলের কিছু অর্বাচীন নেতা, যারা এখনো রাজনৈতিক চর্চার ধারে-কাছে আসেনি, তারা আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের ওপর সরাসরি আঘাত।”

রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট বলেন, “যে দলের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তারাই আজ শহীদ জিয়ার মতো একজন বীরউত্তমকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। এটি পরিকল্পিতভাবে বিএনপিকে উসকানি দেওয়ার অপচেষ্টা। বিএনপি এটা কখনো মেনে নেবে না। অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে এনসিপি নামধারী দলটির বিরুদ্ধে সারাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, রাসিক ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুর্তজা ফামিম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান হিমেল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম সানি, শাহমখদুম থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান ডলার, সদস্য সচিব মৃদুলসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। এই দলের হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন, কেউবা আজও কারাগারে। বর্তমান কর্তৃত্ববাদী সরকার নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বিএনপিকে দমন করতে নানা অপকৌশল অবলম্বন করছে।

বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক ও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহসী মুক্তিযোদ্ধা। তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কটুক্তি মানে মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ওপর আঘাত।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাটার মোড় থেকে শুরু হয়ে নগরীর সোনাদীঘি মোড়, সাহেব বাজার, আলুপট্টি এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি রাজপথে চাঙ্গা অবস্থান সৃষ্টি করে। নেতাকর্মীরা নানা স্লোগানে রাজশাহীর রাজপথ প্রকম্পিত করে তোলেন। শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com