• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

পাঁচবিবিতে সহকারী কমিশনার বেলায়েত হোসেনের হস্তক্ষেপে আবারও কোটি টাকা সম্পত্তি উদ্ধার

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১০২ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

মোঃ জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এবার উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের বেহাত হওয়া প্রায় কোটি টাকার সম্পতি উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

রোববার (২০ জুলাই) দুপুরে সরেজমিনে উপস্থিত হয়ে মাপযোগের মাধ্যমে এই সম্পত্তি উদ্ধার করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, ভেটোনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী, মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন প্রমুখ।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১৯২নং খতিয়ানের জেএএল ২৭৮ দাগের বিনধারা মৌজার ১ একর ১ শতক জমি দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে বেদখল ছিল । সেই সময় থেকে উক্ত জমিটি স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ দখলী স্বত্বে লীজ প্রদান করেন এবং লীজের টাকা ইউনিয়ন পরিষদ কোষাগারে জমা করতেন।
পরবর্তী সময়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী যোগদানের পর উপজেলা প্রাণি সম্পদের মালিকানায় উক্ত সম্পত্তির হদিস পান। পরে তিনি উক্ত বেহাত জমিটি দখলের উদ্যোগ নেন । সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন সেই সম্পত্তি উদ্ধার করেন।
মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, সম্পত্তিটি প্রাণী সম্পদ অধিদপ্তরের সেটি আমাদের জানা ছিলো না। সে কারণে ধারাবাহিক ভাবে ইউনিয়ন পরিষদ লীজ দিত।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, দীর্ঘদিন আমাদের এই সম্পত্তি বেহাত ছিলো। ইউএনওর নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেনকে নিয়ে উদ্ধার করা হলো। উর্ধত্বন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।
উল্লেখ্য যে চলতি মাসের ৩ জুলাই সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমনা রিয়াজের নির্দেশনায় সহকারী কমিশনার বেলায়েত হোসেনের সাহসী পদক্ষেপে ধরন্জী ইউনিয়নের নন্দইল, ধরন্জী মাঠের মধ্যে বিলীন হয়ে যাওয়া একটি রাস্তা প্রায় দীর্ঘ ৫০ বছর পর প্রায় সাড়ে ৩ কিঃমিঃ রাস্তা করা উদ্ধার হয় । রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে৷


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com