• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে অবৈধ সিসা তৈরির ও ইটের গুড়া প্রক্রিয়াকরণ কারখানায় মোবাইল কোর্টের অভিযান।

dailydhakamail / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বুধবার ২৩ জুলাই ২০২৫ ইং পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার মেঘ শিমুল, জাগীর এলাকায় অবৈধ সিসা উৎপাদনকারী এবং ইটের গুড়া প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে একটিকে ২০ হাজার টাকা জরিমানা, দুইটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিপুল পরিমাণ সিসা জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় মানিকগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি এবং পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

বুধবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে ‘মা এন্টারপ্রাইজ’ (মালিক: মো. সেলিম) নামক একটি ইটের গুড়া প্রক্রিয়াকরণ ও পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই গড়ে ওঠা এই কারখানায় ঢাকার গাবতলী থেকে আনা ইটের গুড়া খোলা আকাশের নিচে মেশিনচালিত চালনি দিয়ে আলাদা করা হয়। এতে আশপাশের এলাকায় মারাত্মক বায়ুদূষণের সৃষ্টি হয়। এ অপরাধে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে কারখানার যন্ত্রপাতি তিন দিনের মধ্যে এবং কাঁচামাল সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে, জাগীর ব্রিজের পরে একটি নির্জন বাঁশবাগানের ভেতরে জালাল নামের এক ব্যক্তি গত তিন মাস ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারির প্লেট আগুনে পুড়িয়ে সিসা বার তৈরি করে আসছিলেন। মূলত রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এই কাজ চলতো।

গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্টের দল বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে কারখানা থেকে ৫৮টি সিসা বার (প্রতিটি গড়ে ২৬ কেজি, মোট ওজন ১,৫০৮ কেজি), ব্যবহৃত মোটর ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করে। এ সময় সিসা উৎপাদনে ব্যবহৃত চুল্লিটি শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়। কারখানার মালিক জব্দকৃত সিসার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানান।

এ কারখানার অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত কাঁচামাল দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও পরিবেশবিনাশী কার্যক্রম পরিচালনা না করার জন্য মালিককে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন— “মানিকগঞ্জ জেলার পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com