মোঃ রাসেল মিয়া
(কুড়িগ্রাম )প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামের এক নারী নিখোঁজ হয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট ২০২৬, আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে তিনি পূর্ব রামখানা তেমনির পাড় থেকে অটোরিকশাযোগে আন্ধারীঝার হয়ে নাগেশ্বরীর উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের সাতে আর কোনো যোগাযোগ হয়নি বলে যানা গেছে।
নিখোঁজ ব্যক্তির পরনে ছিল সাই কালারের বোরকা ও হিজাব হাতে ছিল হ্যান্ড ব্যাক।
নিখোঁজ ব্যক্তির পরিচয়:
মোছাঃ নাছিমা বেগম (৪৩)
স্বামী: মোঃ নজরুল ইসলাম (দিল্লি নজু)
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানলে অনুগ্রহ করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।