• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন মোঃ রাশেদ মাহমুদ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৪৩০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি (ঢাকা):রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত “নেলসন ম্যান্ডেলা জন্মবার্ষিকী” উপলক্ষে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেয়েছেন মোঃ রাশেদ মাহমুদ, যিনি রাব্বি হারবাল-এর চেয়ারম্যান হিসেবে পরিচিত।এ অনুষ্ঠানের আয়োজন করে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ, এবং এতে সহযোগিতা করে মৃধাজ ড্রইং হাউজ, রাব্বি হারবাল ও বেটার লিভিং ফাউন্ডেশন।২৬ জুলাই, শনিবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।মোঃ রাশেদ মাহমুদ শুধুমাত্র একজন উদ্যোক্তা নন, বরং একজন মানবিক সংগঠক হিসেবে সমাজে অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। তার প্রতিষ্ঠিত ব্র্যান্ড “রাব্বি হারবাল” শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্য সচেতনতা ও প্রাকৃতিক চিকিৎসা বিস্তারে কাজ করে যাচ্ছে।এই অনুষ্ঠানে তার ভূমিকাকে বিশেষভাবে সম্মান জানানো হয়। পাশাপাশি তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে স্কিন ব্রাইট হোয়াইটেনিং প্রোডাক্টের ফ্রি স্যাম্পলিং করা হয়, যা অনুষ্ঠানের এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে প্রশংসিত হয়।মোঃ রাশেদ মাহমুদ পুরস্কার গ্রহণের সময় বলেন,“নেলসন ম্যান্ডেলার শান্তির দর্শনকে ধারণ করেই আমি চাই সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্য, সচেতনতা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে পড়ুক। এই পুরস্কার আমাকে আরও অনুপ্রাণিত করবে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা খলিলুর রহমান কাদেরী, আন্তর্জাতিক কবি ড. এস এম শাহনূর, কবি পুষ্পেন রায়, উপস্থাপিকা ফারজানা মৃদুলা প্রমুখ।নেলসন ম্যান্ডেলার শান্তির দর্শন অনুসরণ করে ভবিষ্যতে মোঃ রাশেদ মাহমুদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বেগবান হবে  এমনটাই আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com