• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সংসারে অশান্তি, সাদা মাইক্রোবাসে তুলে নেওয়ার পর নিখোঁজ ছেলে নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অসুস্থ নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নিতে হাসপাতালে তানভীর আহসান হাবীব দুদকের মহাপরিচালক হলেন বগুড়ার কৃতী সন্তান রুবিনা ফেরদৌসী শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত বগুড়ার শেরপুরে গড়ে উঠছে নারিশের বাণিজ্যিক লেয়ার ফার্ম, দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ডিম বিরামপুরে জব ফেয়ার ঘিরে কর্মসংস্থানের নতুন স্বপ্ন, বদলাবে তরুণদের চিন্তা-চেতনা: মন্ত্রী জাহিদ হোসেন শাহজাদপুরে দৈনিক শ্যামল বাংলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সত্য প্রকাশে ইয়ুথ টেলিভিশনের বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয় সত্য তুলে ধরতে আপসহীন—ইয়ুথ টেলিভিশন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে দর্শক ও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়ে যুগের পর যুগ এগিয়ে চলুক ইয়ুথ টেলিভিশন। ইয়ুথ টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বাণী। ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে কোরআন শরিফ বিতরণ শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ

চট্টগ্রামে ব্যাটালিয়ন আনসার সেজে প্রতারণা, রুবেল চাকমা আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৭২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

মাটিরাঙ্গা প্রতিনিধি:
চট্টগ্রাম শহরে নিজেকে ব্যাটেলিয়ন আনসার সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন রুবেল চাকমা নামের এক যুবক। অবশেষে প্রতারণার অভিযোগে তাকে আটক করেছে ব্যাটেলিয়ন আনসার কর্তৃপক্ষ।

জানা গেছে, রুবেল চাকমা রাঙামাটি জেলার বরকল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। তিনি গাজীপুরের সফিপুর এলাকায় অবস্থানকালে স্থানীয় এক দর্জির কাছ থেকে আনসার ব্যাটেলিয়নের পোশাক তৈরি করে তা পরে ফেসবুকে ছবি পোস্ট করতেন। শুধু তাই নয়, তিনি অনলাইন থেকে ওয়াকিটকি ও ভুয়া প্রমোশনের ক্রেস্ট কিনে সেগুলোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়।

এই প্রতারণার ফাঁদে পড়ে অন্তত তিনজন ব্যক্তি চাকরি দেয়ার আশ্বাসে রুবেল চাকমার হাতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তুলে দেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ও তাদের আত্মীয়স্বজন রুবেলকে শনাক্ত করে আটক করেন। পরে ব্যাটেলিয়ন আনসার কর্তৃপক্ষ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে। সাংবাদিক আলমগীর মানিক তার ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করেন, “গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে” রুবেলকে আটক করা হয়েছে। অথচ প্রকৃতপক্ষে স্থানীয়দের মাধ্যমে রুবেল আটক হয় এবং পরবর্তীতে আনসার কর্তৃপক্ষ এসে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com