• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সাঘাটায় অবৈধ কয়লা কারখানায় উপজেলা প্রশাসনের অভিযান, আটক ২।

dailydhakamail / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে একটি অবৈধ কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।

আটককৃতরা হলেন—মনির মিয়া (পিতা: মুঞ্জুরুল ইসলাম) ও আশিক মিয়া (পিতা: লুৎফর রহমান)। দু’জনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালতলী এলাকায় বেশ কিছুদিন ধরেই অস্থায়ী মাটির ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল একটি চক্র। এতে একদিকে যেমন বনজ সম্পদের অপচয় ঘটছিল, অন্যদিকে সৃষ্টি হচ্ছিল ঘন ধোঁয়া, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়াও এই ধোঁয়া আশপাশের ফসলি জমিতে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের সঙ্গেও সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

সাম্প্রতিক অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com