• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

সিরাজগঞ্জ ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সাইদুর রহমান বাচ্চু ছিলো প্রধান সেনাপতি

বার্তা সম্পাদক / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে সম্মুখ থেকে অকুতোভয়ে নেতৃত্ব দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বাচ্চুই ছিলো সিরাজগঞ্জের প্রধান সেনাপতি।

বৃহস্পতিবার ( ৩১ জুলাই)  বিকেলে সিরাজগঞ্জ শহরের  ই.বি রোডস্থ  পুরোনো কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জেলা  বিএনপি আয়োজিত জুলাই আগষ্ট ২৪ এর ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহিদের স্মরণে এক বিশাল স্মরণসভায়  প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন,  শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহাসংস্কারক, তিনি বাংলাদেশের সংস্কারের ইমারত নির্মাণ করে ছিলেন,বিএনপি সবসময়ই সংস্কারে পক্ষে,এই সময়ে সংস্কারের জন্য বিএনপি অনেক বিষয়েই ঐক্যমত পোষণ করেছে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের হলে, সেই নির্বাচিত সরকারই সকল সংস্কার ও জনকল্যাণমুখী সকল আইন প্রণয়ন করবে। তিনি আর  বলেন,একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন একদলের ছিলো না, স্বাধীনতার জন্য মুক্তিপাগল সকল জনগণ অংশ নিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনেয়ে এনেছিলো,তেমনি ২৪ এর জুলাই আগষ্ট ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানেও  গণতন্ত্র প্রিয় নির্যাতিত সকলেই  অংশ নিয়ে ছিলো।  নির্বাচন যত দেরি হবে ততো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হবে।  তারেক রহমানকে লিখিত জবান দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার  আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।  আজ একটি নতুন দল আছে, যারা নিজেরা কি বলে নিজেরাই বোঝে না। আর এদেশে আর একটি দল আছে যারা সব সময় জনগনের বিপক্ষে দাড়িয়েছে। ১৯৭১ সালে একবার এদেশের বিপক্ষে দাড়িয়েছে।  তার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমা যাইনি। 

এসময় তিনি আরো বলেন, এদেশে হিন্দুরা যদি নির্যাতিত হয় তাহলে আ.লীগের আমলেও হয়েছে। হিন্দুদের অত্যাচার আ.লীগ করে, বিএনপি না। এই সিরাজগঞ্জের হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি আ.লীগই দখল করেছে। 

কোন ষড়যন্ত্রই যেন জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের স্বপ্ন  বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায়

স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও  সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আমিরুল ইসলাম খান আলীম।

আরও বক্তব্য রাখেন, কাজিপুর -১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী- জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি  অমর কৃষ্ণদাস, মকবুল হোসেন চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, মুন্সি জাহিদ আলম, হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান প্রমুখ।

 এসময়ে জেলা বিএনপির  নেতা কাজিপুর -১ আসনে মনোনয়ন প্রত্যাশী-রোমানা মোর্শেদ কনক চাপা, সিরাজগঞ্জ-৪   (উল্লাপাড়া- সলঙ্গা আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি খান সাঈদ হাসান, মো.আজাদ হোসেন খান, অ্যাডভোকেট সিমকী রহমান সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশারা, জেলা বিএনপির 

স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ,  জেলা যুবদলের  ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, যুগ্ন-আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম,  ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা  দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম,, পৌর মহিলা দলের সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি প্রমুখ।  সারাদিন দূর্যোগপূর্ণ আবহাওয়া  থেমে থেমে বৃষ্টির মধ্যেই উপেক্ষা  বিএনপি’র জেলাব্যাপী ১৮টি সাংগঠনিক ইউনিটের হাজার হাজার নেতা-কর্মীরা শহরে  মিছিল করে বিভিন্ন  শ্লোগান দিয়ে  সভায় যোগদান করে ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com