• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

তৃণমূল রাজনীতিতে নতুন গতি: আন্ধারিঝাড়ে বিএনপির প্রচারণা কর্মসূচি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৬৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

কুড়িগ্রাম প্রতিনিধি ।

১ আগস্ট রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা ঘিরে ভুরুঙ্গামারীর আন্ধারিঝাড় ইউনিয়নে দেখা দিয়েছে তৃণমূল পর্যায়ের রাজনৈতিক জাগরণ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক নেতাকর্মী ও তরুণের সরব অংশগ্রহণে আয়োজিত হয় এক ব্যতিক্রমী প্রচারণা কর্মসূচি।

ইউনিয়নের হাট-বাজার, মোড় এবং জনসমাগমপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ এবং সরাসরি জনসংযোগের মাধ্যমে নেতাকর্মীরা তুলে ধরেন বিএনপির ৩১ দফার মূল দর্শন ও উদ্দেশ্য।
এই কর্মসূচির অন্যতম বৈশিষ্ট্য ছিল তরুণদের সক্রিয়তা। অনেকে দীর্ঘদিন পরে রাজনীতির মাঠে ফিরে এসে বলছেন, এই ৩১ দফা শুধু রাজনৈতিক দলীয় ইশতেহার নয়- এটি ভবিষ্যতের পথনির্দেশনা।

স্থানীয় এক তরুণ বলেন, আমাদের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেছে ৩১ দফা। তাই এই আন্দোলন শুধু বিএনপির নয়- এটা আমাদের সবার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, শাহাদৎ হোসেন সোহাগসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতারা।

আন্ধারিঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী সহ ছাত্রদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

নেতারা বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়- এ এক রাষ্ট্র সংস্কারের ডাক। বিএনপির ৩১ দফা গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণের সুনির্দিষ্ট রূপরেখা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের তৃণমূলমুখী কর্মসূচি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, বরং ভবিষ্যৎ মেরুকরণেও বড় ভূমিকা রাখছে। তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন মাত্রায়।

ভুরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফা প্রচারণা যেন তৃণমূল রাজনীতিতে নতুন এক জোয়ারের সূচনা করেছে। তরুণদের মধ্যে আশার সঞ্চার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে- বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশার রাজনীতিতে ফিরতে চায়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com