• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত

বার্তা সম্পাদক / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫

প্রকৌশলী মোঃ কাওছার আলী, স্টাফ রিপোর্টার
খুলনা

পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন বিজ্ঞানীর জন্মস্থান উপজেলার রাড়ুলীস্থ বসতবাড়িতে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। আয়োজিত কর্মসূচির মধ্যে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জীবন ও কর্মের উপর আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, জাদুঘর পরিদর্শন, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আকতার হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, ওসি রিয়াদ মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাশেম ও জামায়াত নেতা প্রভাষক মোমিন উদ্দিন সানা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম। এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, শহিদুল ইসলাম শেখ, হাবিবুল্লাহ বাহার, উৎপল বাইন, প্রধান শিক্ষক গৌতম মন্ডল, প্রাক্তন শিক্ষক জয়ন্ত ঘোষ, শিক্ষার্থী ফাতিন আনজুম, অরিত্র দাশ ও মিলি মন্ডল। মেলার ৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সংক্রান্ত তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানী জীবন আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন বিজ্ঞানী পিসি রায় বাংলাদেশের গর্ব। তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে সমাজে চির স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা বিজ্ঞানীর মায়ের নামে দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভূবণ মোহিনী মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণ, বিজ্ঞানীর কর্মময় জীবন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণের জোর দাবি জানান। উল্লেখ্য বিজ্ঞানী পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছার রাড়ুলীতে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন পরলোক গমন করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com