• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজ শহরে,নিরাপদ খাদ্যের অঙ্গীকার নিয়ে প্রযত্ন-এর শুভ উদ্বোধন

dailydhakamail / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-” কৃষির সাথে কৃষকের সাথে ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি নিরাপদ খাদ্য বিপননে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার নওয়াব বাড়ী দীঘির উওর পাশে গত ২ আগষ্ট শনিবার সকাল ১১ টায় প্রযত্নের বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় । এসময় উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি এবং গোপালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন,আক্কাস বয়াতি, ইরফান বয়াতি, কুমারগাতি থেকে আগত ওয়াসিম বয়াতি, পাতলাচড়া থেকে আগত আজিজুল বয়াতি, যদুনাথপুর উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক সফিউদ্দিন আহমেদ, দৈনিক যুগান্তর মধুপুর-ধনবাড়ী প্রতিনিধি এস.এম শহীদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান সোহান, গণমাধ্যম কর্মী রাকিব হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের সহযোগিতা করেন শৈরী আহমেদ, দূর্জয় চন্দ্র ঘোষ, সুখন মশিউর, আশিক লোমান, রাতুল মুন্সী প্রমুখ । প্রযত্ন-এর উদ্বোধন অনুষ্ঠানে লাঠি খেলা পরিবেশন করেন জমাদার কুরবান আলী- কালাম এর দল। প্রযত্ন-এর সত্ত্বাধিকারী ইকবাল হোসেন জুপিটার বলেন, ” বর্তমানে আমরা সবাই বিষযুক্ত খাবার গ্রহণ করে নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা চেষ্টা করছি মানুষকে বিষমুক্ত নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে রোগ বালাই এবং অকাল মৃত্যু থেকে মুক্ত রাখতে। আমরা কিছু কিছু পণ্য নিজেরাই উৎপাদন করি এবং কিছু কিছু পণ্য নিজেদের কঠোর নজরদারিতে চাষীদের মাধ্যমে উৎপাদন করি । আমাদের এখানে খাঁটি মধু, ঘি,রোদে চড়ানো গাভীর দুধ, ঘানি ভাঙ্গা সরিষার তেল, দেশী গমের লাল আটা, লাল বিরই চাউল,কার্তিক শাইল ধানের মুড়ি,যবের ছাতু,ঘানি ভাঙা মাসের ডাউল,বিভিন্ন দেশী মসলা,দেশি কলা, আম, মেডিসিন মুক্ত আনারস সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পাওয়া যায় ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com