• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

বদলগাছীতে জুলাই গণঅভ্যুত্থান—ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির মিছিলে জনতার ঢল!

dailydhakamail / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ‘জুলাই গণঅভ্যুত্থান—ছাত্র-জনতার বিজয়ের’ বর্ষপূর্তিতে বিএনপির মিছিলে জনতার ঢল নেমেছে।

ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দিনে বদলগাছীতে দেখা গেছে এক ব্যতিক্রমী চিত্র। লাল-সবুজের পতাকা ও দলীয় ব্যানার হাতে হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে আসেন। বিএনপির ডাকে আয়োজিত এ বর্ণাঢ্য মিছিলে অংশ নেন সাধারণ ছাত্র, কৃষক, শ্রমিক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

মঙ্গলবার (৫ আগস্ট২০২৫ ইং) দুপুর ১২টায় বদলগাছী উপজেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হয় উপজেলা চত্বরে। পরে মিছিলটি প্রধান সড়ক, চারমাথা মোড়, হাসপাতাল রোড হয়ে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল—
“আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ—ছাত্র-জনতার রক্ত বৃথা যেতে পারে না”, “ফাঁসি! ফাঁসি! ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই”,”কে বলেছে জিয়া নাই, জিয়া মোদের বাংলায়”।
পুরোনো দিনের গণআন্দোলনের আবহে বদলগাছী যেন ফিরে যায় নব্বইয়ের দশকে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, “এই দিন শুধু স্মরণের নয়, এটি প্রতিজ্ঞার দিন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং ছাত্র-জনতার বিজয়কে স্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মিছিলে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ হাতে ফেস্টুন, কেউবা কাঁধে জাতীয় পতাকা। সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ করতালির মাধ্যমে মিছিলের প্রতি সমর্থন জানান।

মিছিল ঘিরে প্রশাসনের বাড়তি নজরদারি ছিল। থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বদলগাছীর রাজপথে মঙ্গলবারের মিছিল শুধু বিএনপির রাজনৈতিক কর্মসূচি নয়; এটি ছিল জনগণের অংশগ্রহণে গণতন্ত্রে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার প্রকাশ। ছাত্র-জনতার বিজয়ের দিনটি নতুন মাত্রা পেয়েছে বদলগাছীর রাজপথে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com