• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

কামারখন্দ পাইকোশাতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

dailydhakamail / ২২৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা গ্রামে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গঠন এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মার্কেটিং প্রযুক্তি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার আয়োজনে বুধবার (৬ আগস্ট ২০২৫) সকালে পাইকোশা বাজার এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনামিকা নজরুল বলেন,“এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী এবং তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল দক্ষতা অপরিহার্য। এ প্রশিক্ষণ তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করবে। আমি এই ধরনের উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।”

তিনি আরও বলেন,“এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশিক্ষণার্থীদের মাঝে তুলে ধরতে হবে এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে যাতে তারা ভবিষ্যতে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল সরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার সিরাজগঞ্জ জেলার নির্বাহী পরিচালক কামরুন নাহার।

অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com