• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীতে বিএনপির বিজয় র‌্যালি

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৬১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 স্বপ্না আক্তার স্বর্ণালী, নীলফামারী। ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি ও ছাত্র-জনতার বিজয়ের স্মরণে নীলফামারীতে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে ৬ই আগস্ট বুধবার বিকেল চারটায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল ৪টায় শুরু হওয়া এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন: প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন,সাবেক সংসদ সদস্য, নীলফামারী-১ ও সাবেক সভাপতি, জেলা বিএনপি, নীলফামারী। সভাপতিত্ব করেন:জনাব মীর সেলিম ফারুক, আহ্বায়ক, জেলা বিএনপি, নীলফামারী। সঞ্চালনায় ছিলেন: এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল সদস্য সচিব, জেলা বিএনপি, নীলফামারী। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, “৫ই আগস্ট হলো গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান এক নতুন ইতিহাস রচনা করেছিল। আজকের বিজয় র‌্যালি সেই ঐতিহাসিক আন্দোলনের স্মারক। বিএনপি জনগণের দল, এই দেশের মানুষই আমাদের মূল শক্তি।” সভাপতির বক্তব্যে মীর সেলিম ফারুক বলেন,“এই অবৈধ সরকারের দুঃশাসনে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও অর্থনীতি আজ চরম হুমকির মুখে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

সঞ্চালক এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপির সংগ্রাম কোনো ব্যক্তি বা দলের নয়—এটি বাংলাদেশের আপামর জনতার অধিকার আদায়ের আন্দোলন।

আজকের বিজয় র‌্যালি সেই বার্তা বহন করছে। ”কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ: যুগ্ম আহ্বায়ক, সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক, মোস্তফা প্রধান বাচ্চু, আনিসুর রহমান কোকো সদস্য,শেফাউল জাহাঙ্গীর আলম সদস্য,রেদোয়ানুল হক বাবু সদস্য, অ্যাড.কাজী আখতারুজ্জামান জুয়েল সদস্য, মুক্তার হোসেন সদস্য, প্রবির গুহ রিন্টু সদস্য, নীলফামারী জেলা বিএনপির মহিলা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,তাসমিন ফৌজিয়া ওপেল, সভাপতি, মহিলা দল, নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক, মহিলা দল। এছাড়াও জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এ র‌্যালিতে অংশ নেন। বিজয় র‌্যালিটি বিএনপির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি জুড়ে ছিল শ্লোগান, ব্যানার, দলীয় পতাকা ও জনগণের ব্যাপক উচ্ছ্বাস। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com