• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই কলকাতায় আগুনে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে; পরিবার চাইলে খরচ বহন করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু স্বামীর মৃত্যু: ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি বদলগাছীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস সিরাজগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী দিনে মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজশাহী রেঞ্জ ডিআইজির সিরাজগঞ্জে আগমন কমিউনিটি পুলিশিং সভায় যোগদান ও সদর থানা পরিদর্শন।

কক্সবাজারে আটক হলেন দীর্ঘদিন পলাতক থাকা রাজশাহীর বিতর্কিত ঠিকাদার মুকুল

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার : দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাজশাহীর আলোচিত হুন্ডি ব্যবসায়ী মোখলেসুর রহমান মুকুলকে (৪৫) কক্সবাজারে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) ভোরে কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি ইলিয়াস খান।
পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজশাহীতে মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।রাজশাহীর কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর মহল্লার বাসিন্দা মুকুল ‘হুন্ডি মুকুল’ নামে পরিচিত। এক সময় মুদিদোকানি হলেও বর্তমানে তিনি হাজার কোটি টাকার মালিক। হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশের তৎকালীন মহাপরিদর্শকের কাছে পাঠানো প্রতিবেদনে হুন্ডি কারবারিদের একটি তালিকা দেওয়া হয়। রাজশাহীর সিন্ডিকেটের প্রধানদের তালিকায় দ্বিতীয় নম্বরে ছিল মুকুলের নাম।
সূত্র বলছে, ভারতের গরু পাচার সিন্ডিকেটের হোতা এনামুলের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এনামুল এক হাজার রুপি পাঠিয়েছিলেন মুকুলের কাছে, যার অর্ধেক মুকুল আত্মসাৎ করেন বলে জনশ্রুতি রয়েছে।স্থানীয়দের অভিযোগ, মুকুলকে দীর্ঘদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঘণিষ্ঠ সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন।
মুকুল অবৈধ টাকাকে বৈধ করতে ঠিকাদারি ব্যবসায় নাম লেখান। রাজশাহী সিটি করপোরেশনে কয়েক বছরে প্রায় ৩০০ কোটি টাকার কাজ করেন তিনি। যদিও এসব প্রকল্পে লোকসান হয়েছে বলে দাবি করেন স্থানীয় ঠিকাদাররা।
সর্বশেষ গোদাগাড়ী উপজেলার একটি বালুমহালের ইজারাও বাগিয়ে নেন মুকুল। আত্মগোপনে থাকাকালেও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে রাজশাহীতে বিক্ষোভ হয়।ওসি ইলিয়াস খান জানান, গ্রেপ্তার মুকুলকে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com