• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

ধনবাড়ী বিএমজিটিএ’র দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বার্তা সম্পাদক / ২৬৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

মাদ্রাসার সাধারণ শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ধনবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৭ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ধনবাড়ী আলিম মাদ্রাসা হলরুমে ধনবাড়ী উপজেলা শাখার আহবায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব মো: ইউনুছ আলীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ধনবাড়ি উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক এবং জেলা সাধারণ সম্পাদক মো.এলিন তালুকদার।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এবং জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে. এম.শামীম। তিনি বলেন, ২০১৩ সালে জনাব মো.হারুন অর রশিদ স্যার, মাদ্রাসার সাধারন শিক্ষকদের স্ব-পক্ষে যৌক্তিক দাবী সূমহ সরকারের নিকট উপস্থাপন করার জন্য বিএমজিটিএ প্রতিষ্ঠা করেন।
সাধারন শিক্ষকদের দাবী আদায়ের একমাত্র প্লাটফর্ম বিএমজিটিএ।
শিক্ষা ব্যবস্হা জাতীয় করন , অধ্যক্ষ/ উপাধ্যক্ষ / সুপার /সহ সুপার পদে এ্যারাবিক এবং জেনারেলের মধ্য থেকে পদায়নের মাধ্যমে শূন্য পদ পূরণ,সহকারী অধ্যাপকের অনুপাত প্রথা বাতিল, শিক্ষক দের অষ্টম গ্রেড প্রদান, ২৫% হারে বাড়ী ভাড়া, যৌক্তিক চিকিৎসা ভাতা, উচ্চতরস্কেল,টাইম স্কেল,এবং পদায়ন ক্ষেত্রে স্বয়ংক্রিয় ভাবে প্রদানের ব্যবস্হা করার আহবান জানান। অনুষ্ঠানের
উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো.এলিন তালুকদার। প্রধান বক্তা যুগ্ম মহাসচিব মো.আজহারুল ইসলাম মুক্তার বলেন, বিএমজিটিএ দীর্ঘ দিন যাবৎ ইএফটি তে শিক্ষকদের বেতন প্রদানের জন্য দাবী করে আসছে অবশেষে বর্তমান সরকার দাবী বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে, এই ক্ষেএে কোন শিক্ষক কর্মচারী যেন হয়রানির স্বীকার না হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমজিটিএ জেলা সহ সভাপতি গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্ল্যাহ, জাসাস এবং ফারিয়া গোপালপুর সভাপতি মো. শাহানুর আহমেদ সোহাগ, সেচ্ছাসেবক দলের গোপাল পুর শাখার যুগ্ম সম্পাদক মো.মুনছুর আহমেদ ,যুগ্ম সম্পাদক,মো.আব্দুর রউফ, শরিফুজ্জামান, মো.আশরাফ আলী,অধ্যক্ষ রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষক সমিতি ধনবাড়ি সহ সভাপতি মো: আমজাদ হোসেন,খন্দকার মিনহাজ উদ্দিন,মো.আব্দুল্ল্যাহ,জাকারিয়া, নিজাম উদ্দিন, আইবিডেজি মো.মনিরুজ্জামান প্রমূখ।
ধনবাড়ী উপজেলা শাখার পরবর্তী দুই বছরের জন্য উপস্হিত শিক্ষকদের কন্ঠভোটে জনাব মো.নাজিম উদ্দিন সভাপতি এবং মো.ইউনুস ইসলাম কে সাধারণ সম্পাদক ও আঃ রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com