• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।

dailydhakamail / ২৮৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

বুলবুল আহমেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- গাজীপুরে দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে বিচার দাবিতে নওগাঁর বদলগাছী উপজেলা কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

রবিবার (১০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সামনের আঞ্চলিক মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রকাশ্য হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের উপর বাড়তে থাকা নির্যাতন, গুম, খুন, মামলা ও হয়রানির প্রতিবাদে বদলগাছীতে এই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী। এসময় বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, সাংবাদিক সংস্থা বদলগাছীর সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।

মানববন্ধনে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব বদলগাছী শাখার সভাপতি বুলবুল আহমেদ বুলুসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, ছাত্র, জনতা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একের পর এক সাংবাদিক হত্যার ঘটনায় দোষীদের বিচার না হওয়ায় দেশে দণ্ডমুক্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা প্রমাণ করে যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে।

এসময় তারা তুহিন হত্যার দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com