• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বার্তা সম্পাদক / ২৩৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আবু নাঈম রিপন:নরসিংদী

নরসিংদী সদর প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নরসিংদী শিক্ষা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. শরীফের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এ সময় বক্তব্য রাখেন এশিয়ান টিভির নরসিংদী জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক ও দৈনিক নব কণ্ঠের প্রকাশক সম্পাদক কামাল হোসেন, নরসিংদী মডেল প্রেসক্লাবের সভাপতি আকিকুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল হক, সিএনএন বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি কামাল উদ্দিন সরকার, সাংবাদিক আক্তারুজ্জামান, তারেক, রিয়াদ সরকার, আরিফ খান, কামাল প্রধান, আবুনাঈম রিপন সহ সদর প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, নরসিংদীতে ফেসিস্ট হাসিনার সরকারের আমলে একাধিক সাংবাদিক নির্যাতনের শিকার হলেও কোনো বিচার পাওয়া যায়নি। তাই, অতীতের সব নির্যাতনকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

মানববন্ধনে জেলার কর্মরত সকল সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয় নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। অপরদিকে নরসিংদী জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের মানববন্ধনেও নরসিংদী সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com