• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে (BJPC) মানববন্ধন

বার্তা সম্পাদক / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

অতনু চৌধুরী (রাজু) খুলনাঃ
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবাদিক সৌরভ’সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ (১৩ আগস্ট) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটির এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনেবক্তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার জোর দাবি জানান। তাঁরা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকেরা জনগণের পক্ষে কাজ করে সমাজের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
‘বাংলাদেশজার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে
বক্তারা বলেন, দ্রুত সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও অন্যান্য হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কৌশিক দে, এইচএম আলাউদ্দিন, মোঃ নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মোঃ নুরুল আমিন, রাজু আহমেদ, এম এ আজিম, মামুন হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com