• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

আসাদুজ্জমান,প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মো. রেজাউল করিমের বিরুদ্ধে টেন্ডার জালিয়াতি, অর্থ আত্মসাৎ, দুর্নীতি এবং বেআইনিভাবে চাকরিচ্যুতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন হুমায়ুন কবির নামে এক ঠিকাদার।
অভিযোগে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে টিটিসির সরবরাহ ও সংস্কার খাতে অর্ধকোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে হুমায়ুন কবিরের কাছ থেকে ২০ লাখ টাকার চেক জামানত হিসেবে নিয়েছিলেন অধ্যক্ষ। পরে আরও ১০ লাখ টাকা মালামাল কেনার খরচ এবং টেন্ডার মূল্যায়ন কমিটিকে প্রভাবিত করতে ২ লাখ ৫০ হাজার টাকা নেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
হুমায়ুন কবির বলেন, ‘আমার কোনো বৈধ ঠিকাদারি লাইসেন্স না থাকা সত্ত্বেও অধ্যক্ষ আমাকে কাজ দেওয়ার আশ্বাস দেন। পরে কাজ না দিয়ে আমার দেওয়া টাকা অন্য ঠিকাদার প্রতিষ্ঠানের নামে জালিয়াতির মাধ্যমে ব্যবহার করেন।’
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে মালামাল সরবরাহ করা হয়নি বা অল্প কিছু সরবরাহ করা হলেও প্রকল্পের টাকায় ভুয়া বিল-ভাউচার তৈরি করে টাকা উত্তোলন করা হয়। মেসার্স আবদুল মালেক ও মেসার্স রুহুল আমিন ট্রেডার্স নামে দুটি প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে ১২ লাখ ৯৮ হাজার টাকার চেক ইস্যু করা হয়, যার মধ্যে একটিতে ভ্যাট ও আয়কর কর্তন করা হয়। অথচ প্রতিষ্ঠান দুটি স্বীকার করেছে, তারা সরবরাহে অংশ নেয়নি।
ঠিকাদার আবদুল মালেক বলেন, ‘আমি কোনো মালামাল সরবরাহ করিনি। আমার ভ্যাট ও লাইসেন্স ব্যবহার করা হয়েছে হুমায়ুন কবিরের অনুরোধে। এ বিষয়ে অধ্যক্ষ কীভাবে টাকা তুলেছেন, আমি জানি না।’
অন্যদিকে অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘হুমায়ুন কবিরের বৈধ কোনো কাগজ ছিল না। আমরা তাকে কোনো কাজ দিইনি। যদি আমি ২০ লাখ টাকার চেক নিয়ে থাকি, তাহলে সে কোর্টে যাক।’ এ সময় তিনি বলেন, ‘যে ঠিকাদার কাজ করেছে, তাকেই চেক দেওয়া হয়েছে।’ পরে তিনি ফোন কেটে দেন।
টিটিসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরবরাহ ও সংস্কারের নামে কিছু মালামাল কেনা হলেও টেন্ডার অনিয়ম, ভুয়া বিল ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সূত্রটি আরও জানায়, এ বছর পাঁচটি কাজের গোপন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যার মধ্যে একাধিক টেন্ডারে জালিয়াতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com