• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

রুপসায় কোস্ট গার্ডের অভিযান প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ কাঁকড়া জব্দ।

dailydhakamail / ২৭৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

অতনু চৌধুরী (রাজু), খুলনা:- খুলনার রুপসায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন রুপসা কর্তৃক খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খুলনা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশনের কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, “দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com