• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড

অসহায় শিশুর চিকিৎসায় মানবিক সহায়তা দিল জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা শাখা

dailydhakamail / ১৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের মহিলা অর্থো সার্জারি বিভাগের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের সুজাবাদ গ্রামের মিঠু প্রাংয়ের কন্যা মোসাম্মৎ ফাহীন খাতুন। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে শিশুটির চিকিৎসা ব্যয় বহন করা পরিবারটির পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানবতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ।

গত রোববার (১৭ আগস্ট) সংগঠনের একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে অসুস্থ শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা নিশ্চিতকরণে উদ্যোগী হন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মজিদুল ইসলাম ও আরএমও ডা. মো. রাশেদুল ইসলাম রনির সঙ্গে আলোচনায় বসে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরে সংগঠনের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব আতিক, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন ছাবদুল, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক মো. আল আমিন হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোছা. নার্গিস খাতুন নাজমা, কার্যনির্বাহী সদস্য মো. শাজাহান আলী, মো. আরিফ হোসেন, মো. শাহাদত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com