• রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালপুরে নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

dailydhakamail / ২৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের গোপালপুরের বৈরাণ নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় একটার দিকে কয়েকজন শিশু একসাথে বৈরাণ নদীতে গোসল করতে নামে। গোসল শেষে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠেনি। দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান জানান, “আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে যাই। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।”

হঠাৎ এ মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সন্তানের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। শিশুটিকে একনজর দেখতে এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন তাদের বাড়িতে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com