• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সাগর-রুনির ছেলে মেঘের হাতে পূর্বাচল প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা।

dailydhakamail / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘকে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, রাজউক চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এখন থেকে সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং তার নাতি মাহির সরওয়ার মেঘ যৌথভাবে প্লটের আইনানুগ মালিক হবেন।

দলিল হস্তান্তরের সময় প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তদন্ত দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়। এ কারণে দ্রুত তদন্ত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, তদন্তে বিলম্বের কারণে বহু গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেছে বলে পিবিআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে মেঘ নিজ হাতে ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার, সৈয়দা রিজওয়ানা হাসান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং নিহত রুনির ভাই নওয়াজেশ আলম রোমান।

উল্লেখ্য, সাগর সরওয়ার ২০০৪ সালে পূর্বাচল আবাসিক এলাকায় প্লটের জন্য আবেদন করেছিলেন এবং ২০০৫ সালে বরাদ্দ পান। ২০০৯ সালে মূল্য পরিশোধ করলেও এতদিন পরিবার জমির মালিকানা বুঝে পায়নি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com